আমাদের সম্পর্কে
আমাদের প্রেক্ষাপট
লক্ষ্য উদ্দেশ্য
শৌর্য্য, বীর্য, আত্ম ত্যাগ ও নেতৃত্বের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ বিপ্লবী মাষ্টারদা সূর্য্য সেন সে সময় তাঁর বিপ্লবী সংগঠনে যাদেরূ অর্ন্তভূক্ত করেছিলেন তাঁরাও সবাই ছিলেন অনিন্দ্য চরিত্র মহিমায় ভাস্বর সর্বত্যাগী মুক্তি সংগ্রামী। তারই ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ ১৯৭১। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় এই মহান বীরদের আত্ম পরিচয় সকলের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে তুলে ধরা এবং জীবন মান গঠনে দেশপ্রেম, নিজের বোধ শক্তিকে জাগ্রত করা একই সাথে আত্ম নির্ভরশীলতার লক্ষ্যে নিজকে একজন দক্ষ নাগরিক হিসাবে গড়ে তোলা, সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত হয়ে পরিবারের, সমাজের ও রাষ্ট্রের জন্য করণীয় নিজের দায়িত্ববোধ সমম্পর্কে সফলতার দৃষ্টান্ত স্থাপন করার প্রয়াসে বিভিন্ন প্রকল্প সৃষ্টির জন্য এই প্রতিষ্ঠান প্রতিজ্ঞাবদ্ধ। অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং বীর কন্যা প্রীতিলতা সহ বিপ্লবীদের ইতিহাস সংরক্ষণ ও প্রচার আমাদের মূল লক্ষ্য ।
শিশুদের শিক্ষার সুযোগ
সংস্কৃতির বিকাশ